আলহামদুলিল্লাহ্ আজকে স্কলারস ইনস্টিটিউট এবং Society for Bright Future (SBF) এর যৌথ উদ্যোগে Traffic rules awareness program গ্রহণ করা হয়। নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুল থেকে Rally বের হয়ে ডাকবাংলা বিডিও অফিস মোড়ে ট্রাফিক সচেতনতার জন্য ৩০ মিনিটের প্রোগ্রাম করা হয়। সেখানে বিনা হেলমেটে আসা মোটরসাইকেল আরোহী দের গোলাপ ফুল দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য হেলমেট পড়ার বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে সরকারের পথ নিরাপত্তা সংক্রান্ত সমস্ত কথা তুলে ধরা হয়।
আমাদের বক্তব্য –
👉 আমাদের আজকের কর্মসূচির উদ্দেশ্যে হল মানুষের জীবন বাঁচানো।
👉 মনে রাখতে হবে সময় বাঁচানোর থেকে জীবন বাঁচানো বেশী জরুরী।প্রত্যেকটি মানুষের দাম সময়ের চেয়ে বহুগুণ বেশি।
👉 হেলমেট পরে গাড়ি চালাতে হবে। এক্ষেত্রে পিছনের যাত্রীকেও হেলমেট পড়তে হবে। চালক এবং আরোহী উভয়ই যাতে হেলমেট পরেন
আমরা কী চাইছি –
👉 হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না-চালানো, ওভার স্পিডিং, ওভার লোডিং না করা- ইত্যাদি।
সতর্কভাবে এবং সাবধানতা অবলম্বন করে গাড়ি, মােটরবাইক প্রভৃতি চালানাে পথ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব- পূর্ণ কারণ। বহু মানুষ এই অসাবধানতার কারণে পথেই হারিয়েছে তাদের অমূল্য জীবন ।
এ দিনের প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন SBF এর সামশেরগঞ্জ ব্লকের দায়িত্বশীল আব্দুল বাসির সাহেব, দ্য স্কলারস ইনস্টিটিউট এর সভাপতি মশিউর রহমান সাহেব। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের ধুলিয়ান শাখার সভাপতি কাজী মুহাম্মদ আলী সাহেব, ডাকবাংলা শাখার সভাপতি সাদিকুর রহমান এবং জোতকাশি শাখার সভাপতি ডাঃ নাজির সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরো প্রোগ্রাম টি পরিচালনা করেন স্কুলের সেক্রেটারি আব্দুল্লাহি কাফি, আবু তাহের সেখ এবং এমদাদুল আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।