আমাদের সম্পর্কে
Home » আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্।
শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার উন্মেষ, প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধনের লক্ষ্যে “দ্য স্কলারস্ ইনস্টিটিউট” যে পথ চলা শুরু করেছিল অদ্যাবধি নবম বর্ষে পদার্পণ করেছে এবং সেই যাত্রায় দৃঢ় রয়েছে। আমরা অত্যন্ত সানন্দ চিত্তে জানাচ্ছি যে, অগ্রযাত্রাকে আরও যথাযথ ও সাবলীল করতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ইনস্টিটিউট ২০২৪ শিক্ষাবর্ষে আবাসিক (ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেল), ডে-বোর্ডিং ও অনাবাসিক তিনটি স্তরে সাজানো হয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের জন্য দ্বীনি পরিবেশে হোস্টেলের ব্যবস্থাপনায় আক্বিদা, আমল এবং আখলাক সহ সব বিষয়ের উপর সমান ভাবে গুরুত্বারোপ করতে অবিচল।
আমরা আধুনিক ও ইসলামী শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতিভার পূর্ণ বিকাশ সাধনে সদা তৎপরতায় বদ্ধপরিকর। শিক্ষার্থীদের জ্ঞানের অলংকারে সুশোভিত করা, তাদের উপলব্ধি ও চেতনাকে বিকশিত করে নৈতিকতা ও চরিত্র গঠন করায় আমাদের অঙ্গীকার। আপনার মনের মাঝে আকুপাকু করা স্বপ্নটা লালন ও পালন করায় আমাদের দায়বদ্ধতা। সুতরাং আর বিলম্ব না করে আপনার সন্তানের সমুন্নত ও সমুজ্জ্বল ভবিষ্যত গড়তে আজই যোগাযোগ করুন।
ধন্যবাদান্তে
দ্য স্কলারস্ ইনস্টিটিউট কর্তৃপক্ষ